মোড়েলগঞ্জে প্রতিবন্ধী ভাইয়ের জমি দখলের চেষ্টা, হামলায় আহত ৬
বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অন্ধ ও বুদ্ধিপ্রতিবন্ধী ছোট ভাইকে পিটিয়ে আহত করেছে বড় ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে পূর্ব চরহোগলাবুনিয়া গ্রামে।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া গ্রামের শেখের এসাহাক আলীর মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর শেখ (৫০) ও আশ্রাব আলী শেখ (৬৫) তাদের প্রতিবন্ধী ছোট ভাই আবুল কালাম শেখকে (৪০) তার প্রাপ্ত অংশের জমি-জমা বুঝিয়ে না দিয়ে জবরদখল করে আসছে। এছাড়াও প্রতিবন্ধী আবুল কালাম শেখ ত্রাণের পাওয়া একটি গাভী জোরপূর্বক বিক্রি করে দেয় জাহাঙ্গীর শেখ। ওই গরু বিক্রির টাকা চাইতে গেলে আজ-কাল বলে ঘোরাতে থাকে এবং টালবাহনা করে মামলার হুমকি দেয়। প্রতিবন্ধী আবুল কালাম শেখ (৩৮) ও স্ত্রীসহ হামলায় আহত হয়েছে ৬ জন।
এ বিষয়ে আবুল কালাম শেখ বলেন, ভাইয়েরা আমার অংশের জমি জবরদখল করে খাচ্ছে। আমাকে এবংেআমার স্ত্রী মারপিট করেছে। জমি উদ্ধার ও হামলার বিচারে জোর দাবি জানাই প্রশাসনের প্রতি।
এ সম্পর্কে জাহাঙ্গীর শেখের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত