সংবাদ প্রকাশের পর আসলামুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর অভিযোগ কেন্দ্রের সাবেক ইনচার্জ মো. আসলামুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. আব্দুর রশিদ মৃধা এ তথ্য জানিয়েছেন।
মো. আব্দুর রশিদ মৃধা বলেন, আসলামুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শফিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সদর দপ্তরের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) সয়ন আলী।
তিনি আরো বলেন, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তারা আরও সময় নিতে পারেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দৈনিক সকালের সময় পত্রিকায় ‘হরিরামপুরে পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে নানা অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই মো. আসলামুজ্জামানকে হরিরামপুর অভিযোগ কেন্দ্র থেকে ঝিটকা জোনাল অফিসে বদলি করা হয়।
জামান / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার