কুতুবদিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে গভীর নলকূপ স্থাপন
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে মিনি পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম (এমপিডাব্লিউইএসএস) স্থাপন কাজের উদ্বোধন করেছেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম। শুক্রবার (১ এপ্রিল) সকালে বড়ঘোপের ভানুবাপের পাড়ায় এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি বলেন, এ মিনি পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম (এমপিডাব্লিউইএসএস) স্থাপনের কাজ শেষ হলে বড়ঘোপের উত্তর অমজাখালী, স্টিমারঘাট, খাদ্যগুদাম সংলগ্ন এলাকা, নয়া পাড়া, আজমকলোনি, মনোহর খালী,ভানুবর পাড়া,জুলহার পাড়াসহ এলাকার কয়েক হাজার মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে। এর ফলে এলাকায় বিশুদ্ধ পানির সংকটসহ স্বাস্থ্য ঝুঁকিও কমবে। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, কৈয়াবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, প্যানেল চেয়ারম্যান যথাক্রমে, তৌহিদুল ইসলাম, মাঈন উদ্দিন হাসেম, হাসিনা আক্তার বিউটি, ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন সুজা, ৭নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দীন, ৮নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হাকিমসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আওতায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর (ডিপিএইচই অংশ) প্রকল্পের আওতায় এমপিডাব্লিউইএসএস স্থাপন কার্যক্রম চলমান রয়েছে দ্বীপে।
এমএসএম / জামান
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন
Link Copied