দি পাটনা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবররহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নড়াইলের নড়াগাতী থানার দি পাটনা একাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপহার ও পুরস্কার বিতরণ করলেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত ডিআইজি মোল্যা নজরুল। ০১ এপ্রিল (শুক্রবার) বিকেলে প্রধান অতিথি হিসাবে অত্র স্কুলের বার্ষিক ক্রীড়ায় বিজয়ীসহ সকল শিক্ষার্থীদের হাতে তিনি এ পুরস্কার ও উপহার তুলে দেন। শিক্ষার্থীদের স্কুলমুখী ও পড়াশুনায় মনোনিবেশ ঘটানোর জন্য মোল্যা নজরুল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে স্কুলের সকল শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা এবং স্কুল ব্যাগ উপহার দেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, সভাপতি হিসাবে দায়িতভার ¡ গ্রহনের পর থেকে স্কুলের বেশ কিছু উন্নয়নমুলক কাজ তিনি সম্পন্ন করেছেন। শিক্ষাঙ্গনে তার এমন মানবিক উদ্যোগ চলমান থাকুক সেই কামনায় তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য শ্যামল দাশ টিটু, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা, খাশিয়াল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার খান লুৎফর রহমান, খাশিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান আজাদ আলী, অত্র স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদৎ হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied