মুন্সীগঞ্জে সকালের সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা
মুন্সীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র ডিসি পার্ক সংলগ্ন সায়লা ফারজানা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দৈনিক সকালের সময়ের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিনের পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাড . সোহানা তাহমিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুমন দেবের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার , সহকারী কমিশনার (ভূমি, সদর) কামরুল হাসান মারুফ। দৈনিক সকালের সময়ের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে উপস্থিত সবাই পত্রিকার সফলতা কামনা করেন। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে দৈনিক সকালের সময় আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন অতিথিরা ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম কামাল, চিফ রিপোর্টার এম এম রহমান, কল্যাণ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রোবেল, দপ্তর সম্পাদক মো. মিলন, এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, গজারিয়া উপজেলা যুবলীগ নেতা মো. বাশার সজলসহ অনেকে।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড