হরিরামপুরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় জরিমানা
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষিজমির মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শনিবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে তোফাজ্জল (২৫) নামে এক ভেকু ড্রাইভারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করেন।
তিনি বলেন, ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তবে স্পটে গিয়ে কাউকে আমরা পাই না। সব সময় সটকে পড়ে। শনিবার মধ্যরাতে ভেকু ড্রাইভার তোফাজ্জল ও মাটি ব্যবসায়ী দুলাল সূত্রধরকে এলাকাবাসী আটকে রেখে খবর দেয়। তবে দুলাল সূত্রধর সটকে পড়ে। ওই সময় ভেকু ড্রাইভার তোফাজ্জলকে উপজেলায় ধরে নিয়ে আসি। রাত ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেই।
তিনি আরো বলেন, তোফাজ্জল শিবালয়ের আটঘর, তেওতা এলাকার হযরত আলীর ছেলে। দুলাল সূত্রধরের নির্দেশে তোফাজ্জল ভেকু দিয়ে মাটি কাটে বলে আমাদের জানিয়েছে।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied