‘চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’-এর সৌজন্যে নগদ অর্থ প্রদান
কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’-এর উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সৌজন্যে ইউনিয়নের ৪০ জন হতদরিদ্র অসহায় মানুষের প্রতিজনকে নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হাশেম, সাধারণ সম্পাদক আনিসুল হাবিব ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গত রোববার বিকেলে নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আতিকুর রহমান খান খোকন, বাংলাদেশ শাখার পরিচালক মশিউর রহমান রুবেল, নাজিম হিযাজী রিফাত, রনি মজুমদার, প্রবাসী আবু সায়েদ রুমন, দেলোয়ার হোসেন মজুমদার, তারেক আজীজ প্রমুখ।
ইউনিয়নের এতিম, বিধবা, প্রতিবন্ধী, অসহায় দিনমজুরসহ হতদরিদ্ররা নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ‘চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’-এর পক্ষ থেকে মানবিক এ কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার অসহায় মানুষজন উপকৃত হচ্ছে বলে সংগঠনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন