কালিয়ায় বিনামূল্যে সার ও বীজ পেলেন ১৫০০ প্রান্তিক কৃষক
নড়াইলের কালিয়ায় ১৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউস বীজ-সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌর সদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাসের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
জেলা প্রশাসক বলেন, দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও মজুদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার বিতরণ করা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সে লক্ষ্যে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভিন নিরী, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিটু প্রমুখ।
উল্লেখ্য, খরিপ-১/২২-২৩ মৌসুমে ২১-২২ অর্থবছরে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় নড়াইল জেলায় ৩৫,১৩,৬০০ টাকা ব্যয়ে মোট ৪ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব উপকরণ বিতরণ করা হবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ