মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলাস্থ পার্ক ইন রেস্তোরাঁয় সংগঠনের উপদেষ্টা উপ-কমিটির আহ্বায়ক সাংবাদিক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব স্বপন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের দিনে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সুন্দরভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বক্তারা আরো বলেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাব দল এবং ব্যক্তি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে মিরসরাইয়ের উন্নয়ন তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমাহ, মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাস, সিনিয়র সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজু কুমার দে, সহ-সাধারণ সম্পাদক রাজিব মজুমদারসহ মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত