ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার জয়জয়কার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৫:৩৯

পটুয়াখালীর বাউফলের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ও কালো টাকার প্রভাব উপেক্ষা করে নৌকার জয়জয়কার। কালাইয়া ও কালিশুরী ইউনিয়নে নৌকার দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৭ ইউনিয়নের ৬টিতে নৌকার ও ‍একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। দলীয় নেতারা বলেছেন, সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে তৃণমূলের কর্মীরা নৌকায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। এই জয় তৃণমূল আওয়ামী লীগের।

সোমবার (২১ জুন) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- কেশবপুর ইউনিয়নে সালেহ্ উদ্দিন পিকু (নৌকা), ধুলিয়া ইউনিয়নে মু. হুমায়ন কবির (নৌকা), কনকদিয়া ইউনিয়নে মো. শাহীন হাওলাদার (নৌকা), বগা ইউনিয়নে মো. মাহমুদ হাসান (নৌকা), আদাবাড়িয়া ইউনিয়নে মো. মনজুর আলম হাওলাদার (নৌকা), কাছিপাড়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম (নৌকা) ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. এনমুল আলকাছ (আনারস)। এর আগে কালাইয়া ইউনিয়নে নৌকার প্রার্থী এসএম ফয়সাল আহম্মেদ ও কালিশুলী ইউনিয়নে মো. নেছারউদ্দিন সিকদার জামাল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। 

দিনভর পর্যেবেক্ষণে দেখা যায়, অবাধ, সুষ্ঠ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৯টি ইউনিয়নে। নির্বিঘ্নে সাধারণ ভোটাররা তাদের পছেন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। কেশবপুরের একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটলেও অন্য কোনো ইউনিয়নে কোনো ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।

কেশবপুর ইউনিয়নে দিনের শুরুতে ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন লাভলু (চশমা), দুই মেম্বার প্রার্থী জোড়া খুন মামলার আসামি মো. রফিক, আরেক মেম্বার প্রার্থী বোনা খান ২০-২৫ জন কর্মী-সর্মথক নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে নৌকার প্রার্থীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে। ঘটে গোলাগুলির ঘটনা। গুরুতর আহত হন মো. মিরাজ, রাসমোহন ও রাব্বি। এ পরিস্থিতিতে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয় ওই কেন্দ্রে। 

অপরদিকে কেশবপুর, ধুলিয়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নে নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্থানীয়  বিএনপির মনোনীত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনপরবর্তী সংঘ‍াতের বিষয়টি মাথায় রেখে প্রশাসন সজাগ রয়েছে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার