মুন্সীগঞ্জে আলদির বিখ্যাত মাঠাকে জরিমানা
মুন্সীগঞ্জের আলদিতে কথিত বিখ্যাত মাঠা কমল ঘোষের প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনেটের দিকে সদরের মাকহাটি এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও প্রস্তুত করা হচ্ছে। মাঠার কারখানার পাশেই সব আবর্জনা ফেলা হচ্ছে। বিপুল পরিমাণে মাছি ও অন্যান্য পোকা মাঠার পাত্রে বসছে। কোনো পেস্ট কন্ট্রোল মেকানিজম সেখানে নেই। ২৫ বছর ধরে মাঠা বিক্রি করলেও কোনো প্রকার লাইসেন্স গ্রহণ করেননি কমল ঘোষ। প্রস্তুতকারক মাঠার উপাদান হিসেবে গাভীর দুধ, পানি, চিনি ও লবণের কথা স্বীকার করলেও অনুসন্ধান করে বস্তার গুঁড়াদুধ ও স্যাকারিন পাওয়া যায় কারখানায়।
তাছাড়া মাঠা ঠাণ্ডা করতে বরফকল হতে আনা বস্তার বরফ ব্যবহার করতে দেখা যায়। মাঠার বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, এমআরপি, উৎপাদান ও পরিমাণ কিছুই উল্লেখ করা নেই। মাঠার বোতলে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি, উপাদান ও পরিমাণ কিছুই উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধন হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড