ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাতের আঁধারে বন কর্মকর্তার নাকের ডগায় দিয়ে চলছে কাঠ পাচার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ৪:১৭
চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বে রয়েছে রিজার্ভ ফরেস্টের গাছ। আর সেই গাছের প্রতি নজর রয়েছে বনখেকোদের। রাত নামলেই তৎপর হয়ে ওঠে কাঠখেকোরা। শুরু হয় অবাধে কাঠ পাচার। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রামের উত্তরের বারইয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়ক অংশ। উক্ত অংশের করেরহাট-বারইয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের কয়লা থেকে করেরহাট বিট দিয়ে রাতের আঁধারে টাকার বিনিময়ে পাচার হচ্ছে ফরেস্ট রিজার্ভের গাছ। একটি অসাধু বনখেকো সিন্ডিকেট বন উজাড় করে মূল্যবান কাঠ পাচারের সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, বিভিন্নভাবে প্রশাসনকে ম্যানেজ করে কাঠ পাচারের মতো অপরাধ করে যাচ্ছে তারা।
 
জানা যায়, ফরেস্ট রিজার্ভের বন থেকে দিনের বেলায় বনখেকোরা এই সব গাছ কেটে পাহাড়ের ভিতরে নিদিষ্ট জায়গায় লুকায়িত রাখে। সন্ধ্যায় নামার সাথে সাথে গাছ গুলো প্রকারভেদে ট্রাক, মিনি পিকআপ বোঝাই করা হয়। পরে তা বন কর্মকর্তাকে ম্যানেজ করে গভীর রাতে সময় সুযোগ বুঝে পাচার করা হয়। এ সুযোগে বন উজাড করে সাবাড় করে দিচ্ছে বনখেকোরা।স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে মীরসরাই উপজেলা ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট চেক পোস্ট উপর দিয়ে কাঠ, সামাজিক বনায়নের গাছ, বিভিন্ন ফলজ ও বনজ বাগান, রাবারসহ নানা মূল্যবান বনজ সামগ্রী পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এছাড়া স্বল্প মূল্যে উদ্যোশে ছোট-মাঝারি বিভিন্ন প্রকারের গাছ কেটে রাতের আধাঁরে ইট ভাটা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, প্রতিদিন রাতের আঁধারে কাঠ চোরাই সিন্ডিকেট করেরহাট বিট কর্মকর্তা ময়েন উদ্দিনকে ম্যানেজ করে বিভিন্ন বনের কাঠ পাচার করছে। এর মধ্যে রয়েছে সেগুন, গামারি, সামাজিক বনায়নের কাঠ, বন বিভাগের কাঠ ও রাবারসহ বিভিন্ন চোরাই পণ্য। তারা বলেন, বনবিভাগের লোকেরাই বনখেকোদের কাছ থেকে মোটা অর্থ নিয়ে কাঠ পাচারে সাহায্য করছে। এই বিষয়ে অভিযুক্ত করেরহাট বিট কর্মকর্তা ময়েন উদ্দিন দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, করেরহাট বিট অফিসের আগে বিজিবি আছে তারা কি করছে বলে উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন। টাকা নেওয়া ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন গাড়ি থেকে ফ্রি ম্যান দিয়ে টাকা তোলা হয় তাদের বেতন দেওয়ার জন্য।
 
 করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী বলেন, টাকার বিনিময়ে অবৈধ কাঠ পাচারের সাথে কোনো বন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত