ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তদন্ত থেকে বাঁচতে বাড়ি বাড়ি ধধরনা দিচ্ছেন আসলামুজ্জামান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১১-৪-২০২২ বিকাল ৬:৪

মো. আসলামুজ্জামান তদন্ত থেকে বাঁচতে এবার গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ধরনা দিচ্ছেন। ইতোমধ্যে ফেরত দিয়েছেন কয়েকজন গ্রাহকের নিকট থেকে নেয়া টাকাও। তাদের অনুরোধ করছেন, তদন্ত কমিটির নিকট টাকা নেয়ার কথা অস্বীকার করতে। সরজমিন কয়েকজন গ্রাহক এ কথা জানিয়েছেন।

গ্রাহকরা বলছেন, মো. আসলামুজ্জামান লেছড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং ইলেক্ট্রিশিয়ান মো. লাভলু মোল্লাকে সাথে নিয়ে তাদের বাড়িতে এসে তাদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছেন এবং অনুরোধ করেছেন তদন্ত কমিটির কাছে টাকা নেয়ার কথা অস্বীকার করতে।

বাহিরচর গ্রামের সেচ গ্রাহক নান্নু বলেন, ‘আসলামুজ্জামান এবং ইলেক্ট্রিশিয়ান লাভলু আমার বাড়িতে এসে আমার কাছে থেকে  নেয়া ১ হাজার ৯০০ টাকা ফেরত দিয়ে গেছেন। তারা অনুরোধ করেছেন তদন্ত কমিটির কাছে যেন টাকা নেয়ার কথা অস্বীকার করি।

টুলু নামের আরেক গ্রাহককেও টাকা ফেরত দিয়েছেন আসলামুজ্জামান। টুলু বলেন, ‘‘আমার বাড়িতে আসলামুজ্জামান ও ইলেকট্রিশিয়ান লাভলু এসেছিলেন। তখন আমি বাড়িতে ছিলাম না। পরে আন্ধারমানিক বাজার থেকে আমাকে এক হাজার ৭০০ টাকা ফেরত দিয়েছেন। বলেছেন, তদন্তে কেউ এলে টাকা নেওয়ার কথা যেন অস্বীকার করি।”

মুঠোফোনে যোগাযোগ করা হলে ইলেকট্রিশিয়ান মো. লাভলু বলেন, ‘‘আসলামুজ্জামানের সাথে আমার বাজারে দেখা হয়েছিলো। তখন তিনি আমাকে বলেন যে, একজনের কাছে থেকে টাকা নিয়েছিলাম, ফেরত দিতে হবে। আমাকে সাথে নিয়ে আসলামুজ্জামান নান্নুকে এক হাজার ৯০০ টাকা ফেরত দিয়েছেন।’’

মো. আসলামুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘যারা টাকা নিয়েছে, তারা ফেরত দিয়েছে। আমি কারো কাছে থেকে টাকা নেইনি। কাউকে টাকা ফেরতও দেইনি।”

তদন্ত কমিটির প্রধান সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘আমি তদন্তে যা পাবো সেটাই দাখিল করবো।”

উল্লেখ্য, গত ১৫ মার্চ আমার সংবাদের ৫ম পাতায় ‘‘হরিরামপুরে পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে নানা অভিযোগ’’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই মো. আসলামুজ্জামানকে হরিরামপুর অভিযোগ কেন্দ্র থেকে ঝিটকা  জোনাল অফিসে বদলী করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ