ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোল্লাপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ১:৪০

মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্রমোল্লাপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের কাজ শুরু হয়েছে। প্রধান সড়কে বৈদ্যুতিক খুঁটি, অকেজো খুঁটি, ভেঙে পড়া  খুঁটি এবং বিদ্যুতের তার স্থানান্তরিত করার কাজ শুরু করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে যোগিনীঘাট এলাকা থেকে শুরু করে মোল্লাপাড়া বাজার পর্যন্ত বিদ্যুৎ পরিবাহীসহ অন্যান্য সুবিধার্থে অপ্রয়োজনীয় সকল ধরনের কাজের উদ্যোগ নেয় পল্লী বিদ্যুৎ সমিতি।

জোনাল অফিস (মুন্সীগঞ্জ) পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌ. মো. এনামুল হকের নির্দেশনায় এজিএম প্রকৌ. জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মো. জুয়েল সিকদারসহ অন্যদের সহযোগিতায় উক্ত কাজ শুরু করা হয়।

এজিএম জাকির হোসেন বলেন, আমরা এর আগেও এখানে কাজ করেছিলাম। যাদের কাজ দেয়া হয়েছিল তারা পুরো কাজ না করেই চলে গেছে। এজন্য অনেকটা পিছিয়ে গেছি। তাছাড়া অভিযোগও পেয়েছিলাম। তবে প্রসেসিংয়ের জন্য আমাদের অনেকটা দেরি হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানকার কাজ শেষ করতে পারব।

একই এলাকায় কয়েকদিন আগে প্রথক ২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের খুঁটি ও অন্যান্য ত্রুটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে নানা বাধা অতিক্রম করতে হয়। অনেক সময় গাড়ি প্রবেশ করতে পারে না। এজন্য সঠিক সময়ে না যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে কোনোভাবে রক্ষা পাওয়া সম্ভব হতো না। এরই ধারাবাহিকতায় এলাকাবাসীর সুবিধার্থে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা রোধ করতে পল্লী বিদ্যুতের এমন কাজে সন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী।  

এদিকে পৃথক ২টি অগ্নিকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদে এলাকাবাসীর অভিযোগের সূত্র ধরে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক বৈদ্যুতিক খুঁটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে বেগ পেতে হয়েছিল বলে সংবাদ পরিবেশন করা হয়।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত