জীবননগরে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলা হলরুমে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম।
এ বিষয়ে জীবননগর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাত প্রদানের কোনো বিকল্প নেই। একজন স্বাবলম্বী মানুষ যাকাত প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক অবস্থানের উন্নতিতে অগ্রণী ভূমিকা পালন করেন। সুতরাং সকলকে যাকাত প্রদানের উৎসাহী হতে হবে।
এছাড়া জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাকাত ইসলামের একটি স্তম্ভ। সুতরাং একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তার যাকাতের মাধ্যমে সমাজে অপর এক দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং সমাজের সকল স্তরের স্বাবলম্বী মানুষকে যাকাত প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
জীবননগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম বলেন, যাকাত প্রতিটি স্বাবলম্বী মানুষের জন্য ইসলামে বাধ্যতামূলক। সুতরাং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যাকাতের কোনো বিকল্প নেই।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান