প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ রায়ের বাড়ির পারিবারিক কালীমন্দীরে রক্ষিত কালী প্রতিমাসহ কয়েকটি মূর্তি ভাংচুরের প্রতিবাদে বাগাট ইউনিয়ন পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খানের সভাপতিত্বে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দোষীর শাস্তি ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ রায়, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী খান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মোল্যা, উপজেলা পুরহিত পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আচার্য্য প্রমুখ।
উল্লেখ, গত ৮ এপ্রিল গভীর রাতে কে বা কারা পারিবারিক কালীমন্দীরে রক্ষিত কালী প্রতিমাসহ অন্যান্য প্রতিমা ভাংচুর করে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত