ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মাদকবিরোধী সমন্বিত কর্মপরিকল্পনায় কর্মশালা অুনষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৩:৪৭
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ফরিদপুরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার সকাল ১০টায় শহরের অম্বিকা হলে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামুলক ডোপটেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। মাদক কখনো নির্মূল হতে পারেনা। কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনের সমন্বিত কর্মপরিকল্পনা তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শামীম হোসেন।
 
অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস,  সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন রায় সহ বিভিন্ন উপজেলা থেকে আসা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। 
 
বক্তারা বলেন, দেশে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মাদক ব্যবসায়ীরা নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে নতুন ধরনের মাদক পাচার ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে পারিনি। দেশে কি পরিমাণ মাদকাসক্ত রয়েছেন তারও হিসাব নেই। স্বাস্থ্য বিভাগ এক হিসেবে জানিয়েছিলো এ সংখ্যা ৩৫ লাখ। আবার একটি এনজিও জরিপ করে জানিয়েছিলো ৭০ লাখ। এখন ঘরে ঘরে এই মাদকাসক্তের সমস্যা ছড়িয়ে পড়ছে। এজন্য মাদক থেকে মুক্তির জন্য সচেতনতা তৈরির কোন বিকল্প নেই। পরিবার থেকেই এ সচেতনতা তৈরি করতে হবে। তৃনমূল থেকে এব্যাপারে সুপারিশ আসতে হবে। সেটি সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার