ফরিদপুরে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৯
ফরিদপুরে নানা আয়োজন ও কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৯ । করোনা মহামারীর ধকল কাটিয়ে অনেকটা স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে বাংলা নববর্ষ। নতুন সূর্যোদয়ের সঙ্গে ইতিহাসের পাতায় ঠাঁই নিল আরেকটি বছর। সূচনা হলো নতুন বাংলা সাল। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি।
এ উপলক্ষ্যে সকাল থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ।
সকাল ৯ টায় জেলা প্রশাসন প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিন করে। এ সময় মঙ্গল শোভা যাত্রায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসক অতুল সরকার , পুলিশ সুপার মো আলিমুজ্জামান ,জেলা আঃলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস সহ ফরিদপুরের ছোট থেকে বড় সর্বস্তরের আপামর জনগনেরা । এর পরে শিশু চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, কোভিড পরিস্থিতি ও মাহে রমজানকে মাথায় রেখে দিনব্যাপী সীমিত আকারে র্যালী , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied