ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৪-২০২২ দুপুর ২:১৯
ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে টেপাখোলা-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করা হয়। 
 
এ সময় বক্তাগণ তৃণমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত নেতা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকুকে সভাপতি করে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর দাবি ও আহ্বান জানান।
 
মানববন্ধনে বক্তাগণ জানান, ফরিদপুরের নেতাকর্মীদের বিপদ-আপদে পাশে থেকে পিংকু দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সংগঠিত করতেও তিনি যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাকে সভাপতি করা হলে দল আরো গতিশীল হবে।
 
আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ওয়ার্ড মেম্বার জিন্নাত আলী জিন্না মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. রিয়াজ, কোতোয়ালি থানা বিএনপি নেতা মো. আবুল কালাম শেখ, রজ্জব বিশ্বাস, আব্দুর রব, মোহাম্মদ জমাদ্দার প্রমুখ।
 
এ সময় যুবদল নেতা অ্যাডভোকেট সেলিম, কবির হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আওয়াল হোসেন লালন, আমানউল্লাহ আমান, এম কে সোহেল, মীর সোহেল, রিফাত হোসেন, মো. আলম, শামিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব