জীবননগর প্রেসক্লাবের সামনে মামলাধীন সওজের জমি দখলের অপচেষ্টা
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবে সামনে সওজের ১০ শতক জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, জীবননগর প্রেসক্লাবের সামনে ১০ শতক জমি সওজের অনুকূলে ছিল। পরবর্তীতে ওই জমিতে অবৈধ স্থাপনা হলে সওজের পক্ষ থেকে ওইসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। পরবর্তীতে জীবননগরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিন রাজ ও তার নিকটাত্মীয়স্বজনরা দাবি করেন, এই ১০ শতক জমি তাদের মালিকানাধীন এবং তাদের পৈত্রিক সম্পত্তি। অপরদিকে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ জমির সবটুকু সওজের। এছাড়াও তারা এ জমির মালিকানার কোনো কাগজপত্র দেখাতে না পারার কারণে সওজ তাদের সম্পূর্ণ অবৈধ স্থাপনা ভেঙে দেয়। ফলশ্রুতিতে উক্ত জমির ওপর একটি মামলা করা হয়, যা বর্তমানে কোর্টে বিচারাধীন।
আরো জানা যায়, পরবর্তীতে শুক্রবার (১৫ এপ্রিল) সকালে আদালতের বিচারের তোয়াক্কা না করে রবিন রাজের নির্দেশনায় এবং শামসুল আলমের উপস্থিতিতে এ জমির দখলের অপচেষ্টা চালানো হয়।
এদিকে, অবৈধ দখলের ঘটনাটি শোনামাত্র জীবননগর প্রেসক্লাবের সেক্রেটারি কাজী শামছুর রহমান চঞ্চল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের এ ধরনের অবৈধ দখলের বাধা প্রদান করলে রবিন রাজ তার প্রতি মারমুখী হয়ে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এরপর জীবননগর থানা পুলিশ উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু বলেন, যেহেতু উক্ত জমির মালিকানা বিষয়টি আদালতে বিচারাধীন, সেক্ষেত্রে আদালতের বিচার অমান্য করে অবৈধভাবে পেশীশক্তির মাধ্যমে জমি দখলের অপচেষ্টা করা হয়েছে, যা সত্যিই ন্যক্কারজনক ঘটনা।
তিনি আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের যে রায় দেবে আমরা অবশ্যই সেটা মাথা পেতে নেব। তার আগে উক্ত জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করা বেআইনি বলে আমি মনে করি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied