ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে বালু ফেলে জমি দখলের চেষ্টা


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৬:১০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দড়িকান্দি এলাকায় জমিতে বালু ফেলে দখল করার চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে বাধা দেওয়ায় জমির মালিককে প্রাননাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ওই জমির মালিক এস এম জামালউদ্দীন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ২০১০ সালের ২২ ফেব্রæয়ারী ২৯৪৭ নং দলিলে সোনারগাঁও উপজেলার ছোট কৃষ্ণাদী মৌজায় এসএ/আরএস ৭৮/৭৯ নং দাগে ১৬ শতাংশ জমি ক্রয় করেন এবং তাদের দখলে রয়েছে। সম্প্রতি একটি কোম্পানীর পক্ষ নিয়ে স্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমানের  নেতৃত্বে আব্দুল লতিফ, মাহমুদুল হাসান দুলাল, খলিলুর রহমান, নাসিরউদ্দীন ওবায়দুল সহ ১০-১৫ জনের একটি দল ওই জমিতে বালু ফেলে ভরাট করে দখল করা চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা জানায় এ জমি রাখতে হলে প্রতি মাসে তাদের মাসোহারা দিতে হবে এবং প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

জামাল উদ্দীন জানান, সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে তাদের ক্রয়কৃত ১৬ শতাংশ জমি জোরপূর্বক বালু ফেলে দখল করার চেষ্টা চালায়। আমরা বাধা দেওয়ায় তারা মাসিক মাসোহারা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে যায়।  অভিযুক্ত মাহমুদুল হাসান দুলাল জানান, আমি কোম্পানীতে চাকুরী করি। আমার জমি দখল করার ক্ষমতা নেই। তিনি জমি দখল করার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার