হরিরামপুরে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস সাংসদ মমতাজ বেগমের
পদ্মা-যমুনা অববাহিকায় অবস্থিত মানিকগঞ্জের ৭টি উপজেলার মধ্য প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘ্যের সর্ববৃহৎ উপজেলা হরিরামপুর। প্রায় ৫০ দশক হতে ভাঙা-গড়ার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলছে এ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্য ৯টি ইউনিয়নের নদী ভাঙন কবলিত বাসিন্দারা। ফলে ভৌগলিক আয়তনও অনেকটাই কমে গেছে উপজেলাটির। চলতি বছরের বৈশাখের শুরুতেই পদ্মা-যমুনায় জোয়ারের পানি বৃদ্ধি পেতে না পেতেই এ উপজেলার পদ্মাতীরবর্তী কাঞ্চনপুর, গোপীনাথপুর, রামকৃষ্ণপুর, বয়ড়া, হারুকান্দি ও ধূলশুড়া ইউনিয়নে নতুন করে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। ফলে ভাঙন আতংকে দিন অতিবাহিত করছে নদীতীরবর্তী ৬টি ইউনিয়নের শত শত পরিবার। ভুক্তভোগীদের দাবি- ‘আমরা সরকারের কাছে ত্রাণ চাই না, আমাগো শেষ সম্বল রক্ষায় স্থায়ী বাঁধ চাই।’
জনগণের এমন দাবিতে এ উপজেলার অব্যাহত পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম। সম্প্রতি দৈনিক সকালের সময় প্রতিনিধির কাছে এক সাক্ষাৎকারে তিনি জানান, হরিরামপুরে এ পর্যন্ত ৮.৮ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণন করা হয়েছে। এছাড়াও বেশকিছু জায়গায় জিওব্যাগও ফেলা হয়েছে। অনেক জায়গায় অস্থায়ী বাঁধসহ জিওব্যাগ ফেলা জায়গাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বিষয়টি আমাদের নজরে আসতেই আমি মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেছি। তাছাড়া আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টাও অব্যাহত রয়েছে। এজন্য যত প্রকার প্রক্রিয়া দরকার, সেসব প্রক্রিয়া মোটামুটি এগিয়ে চলছে।
বর্তমান ভাঙন রোধ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে যে ভাঙনটা শুরু হয়েছে, এটাও ফেরানোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডে কথা বলেছি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে কথা বলে খুব তাড়াতাড়ি আমরা এর একটা ব্যবস্থা গ্রহণ করবে।এত আশা-আকাঙ্ক্ষার একটি বাঁধ, এই বাঁধ থেকে এলাকার মানুষ যে সুফল পেয়েছে, তা থেকে জনগণ যেন বঞ্চিত না হয় সেদিকে আমরা নজর রাখছি।
স্থায়ী বাঁধের ব্যাপারে জানতে চাইলে তিনি আরো জানান, স্থায়ী বাঁধের প্রক্রিয়া তো দীর্ঘদিন ধরেই চলছে। এটার জন্য প্ল্যানসহ সার্ভে করা হয়েছে। মাপঝোপের কাজও করা হয়েছে। এখন বাজেট করতে হবে। আসলে ১০ কিলোমিটার রাস্তা করতে যে টাকা খরচ হয়, ১ কিলোমিটার বাঁধ নির্মাণ করতে তারচেয়ে বেশি খরচ হয়। তবে জরুরিভিত্তিতে এটা আমরা করার চেষ্টা করছি।
উল্লেখ্য, এই ভাঙন রোধের জন্য হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম গত ১৬ এপ্রিল মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর ৩টি প্রস্তাবনা দিয়ে একটি স্মারকলিপি পেশ করেন। একই স্মারকের অনুলিপি পাঠানো হয় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে। স্মারকে তিনি ৩টি প্রস্তাবনার কথা উল্লেখ করেছেন, সেগুলো হলো-
ক. কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর-কালীতলা এবং গোপীনাথপুর ইউনিয়নের উজানপাড়া-কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা ব্লক ফেলে বাঁধ নির্মাণ করা।
খ. হরিরামপুর উপজেলা পরিষদ, আজিমনগর, সুতালড়ী এবং লেছড়াগঞ্জ ইউনিয়নের চড়ের মাঝামাঝি স্থানে পদ্মার চর কেটে নদীর গতিপথ পরিবর্তন করা।
গ. দীর্ঘমেয়াদি প্রস্তাবনায় তিনি উল্লেখ করেন, কাঞ্চনপুর, গোপীনাথপুর, রামকৃষ্ণপুর, বয়ড়া, হারুকান্দি ও ধূলশুড়া ইউনিয়নে পদ্মার উত্তর তীরে স্থায়ী বাঁধ নির্মাণসহ মেরিন ড্রাইভ নির্মাণ করা।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied