ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে মানবিক সহায়তা দেয়ায় প্রশংসায় ভাসছেন ইউএনও


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ২:৩৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের বয়োজ্যেষ্ঠ ক্বারী আলী হোসেনকে (৮৫) হুইলচেয়ার প্রদানের মাধ্যমে মানবিক সহায়তা করায় প্রশংসায় ভাসছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরিফুল ইসলাম।
 
জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের ক্বারী আলী হোসেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি চলাচলে অক্ষম হয়ে পড়েছেন। পরবর্তীতে মানবিক সহায়তার জন্য জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের কাছে একটি  হুইলচেয়ার দাবি করেন। পরবর্তীতে জীবননগর উপজেলা হলরুমে এনজিও সমন্বয় সভায় হুইলচেয়ারের বিষয়টি তিনি উপস্থাপন করলে ডিএফডিও এনজিও হুইলচেয়ার প্রদানের অঙ্গীকার করে এবং আজ বুধবার (২০ এপ্রিল) জীবননগর উপজেলা পরিষদে ক্বারী আলী হোসেনকে হুইলচেয়ারটি প্রদান করা হয়।
 
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা জীবননগর উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে জীবননগর উপজেলায় অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে সরকারি সুযোগ-সুবিধা শতভাগ পান, সে ব্যাপারে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। এছাড়াও মাদকমুক্ত, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা রোধসহ সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ