ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ৪:২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টায় হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
 
৬টি বিভাগের ওপর প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন ক্লাস নেয়া হয় জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের নিরাপদতার ওপর। এতে উপজেলার বিভিন্ন বাজারের হোটেল ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান প্রমুখ।
 
উল্লেখ্য, এ প্রশিক্ষণে ধারাবাহিকভাবে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের ওয়েবপোর্টাল এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহার, অনলাইন ক্লাস কন্টেন্ট তৈরি, উপস্থাপন কৌশল এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি বিষয়ে শিক্ষকদের দক্ষতা, কোভিড নিয়ন্ত্রণ, সুস্বাস্থ্য রক্ষা এবং ভ্যাকসিনেশনে উদ্বুদ্ধকরণ, বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ ও বন্যাকালীন গবাদিপশুর যত্ন, রোগ প্রতিরোধ এবং সাইলেজ প্রযুক্তিতে কাঁচা ঘাস সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ