ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১:৪৪
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
 
হাসপাতালের ওষুধ ক্রয়, আসবাবপত্র ক্রয়, নৌ অ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানি খরচ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে ডা. ইসরাত জাহান অনিয়ম-দুর্নীতি করেছেন উল্লেখ করে বক্তারা মানববন্ধনে তার অনিয়ম-দুর্নীতির বিচারসহ তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
 
মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম ও বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান।
 
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান মিল্টন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইমান আলী, বয়ড়া ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন, মিরাজ মিয়া, বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবোধ শাখারীসহ শতাধিক লোক অংশ নেন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ