ফরিদপুরে নানা আয়োজনে শ্রী অঙ্গন গণহত্যা দিবস পালিত
নানা আয়োজনে ফরিদপুরের শ্রী অঙ্গনে ৮ সাধু হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ওই আট সাধুর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে সাধু সমাজ, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বাংলাদেশ জাসদ, ফরিদপুর জেলা শাখা, বিপ্লবী কর্ণেল তাহের মঞ্চ, ফরিদপুরসহ বিভিন্ন সংগঠন। অতঃপর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সেদিনের কাহিনী সকলের সামনে তুলে ধরেন মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা।
বাংলাদেশ জাসদ ফরিদপুর জেলা শাথার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাব-সেক্টর কমান্ডার নুর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল। এ সময় উপস্থিত শ্রী অঙ্গন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২১ এপ্রিল প্রথম পাকবাহিনীর বহর প্রবেশ করে ফরিদপুরে। ফরিদপুর শহরের প্রবেশমুখে শ্রী অঙ্গনে প্রথমে প্রবেশ করে সেখানে ৮ সাধুকে কীর্তণরত দেখতে পায়। এ সময় তাদের থামতে বললেও সাধুরা হরিনাম কীর্তন বন্ধ না করায় গুলি করে হত্যা করা হয়।
নিহত ওই ৮ সাধু হলেন- নিদেনবন্ধু, ক্ষিতিবন্ধু বহ্মচারী, গৌরবন্ধু বহ্মচারী, চিরবহ্মচারী এবং রবিবন্ধু বহ্মচারী।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied