পাঁচবিবিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসুচির আয়োজন করে। উপজেলার তুলশীগঙ্গা নদীর উভয় পাড়ে প্রায় ২০ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব। এর আগে পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় উচাইয়ের পাথরঘাটা ঐতিহাসিক মীর নাছির উদ্দিন (রাঃ) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, প্যানেল মেয়র নূর হোসেন, জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, পৌর আ’লীগের সাবেক সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা জাহিদুল মাস্টার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম রব্বানী ইস্তি, উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহমান রাজুসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির প্রধান ও মেয়র হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচিকে যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে মুজিববর্ষে উপজেলা আ’লীগ দুই লাখ বৃক্ষরোপণ কর্মসুচির আওতায় আজ ২০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং তুলশীগঙ্গা নদীর পাড় রক্ষার্থে বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied