রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে চারটি গরুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন স্থানীয় কয়েক ব্যক্তি। সেই টাকা না দেওয়ায় রাতের আঁধারে খাবারে সাথে বিষ মিশিয়ে চারটি গরু হত্যা করেন বলে অভিযোগ করেন রিনা বেগম। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল বৃহস্পতিবার।
তিনি অভিযোগ করে বলেন, রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকার ১৬ নম্বর রোডের একটি বাড়িতে খামার গরে তুলি।তার নিজ খামারে আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। অভিযোগ ব্যক্তিদের একজনার নাম বলেন তিনি। অভিযুক্ত ব্যক্তির না সেন্টু। সেন্টু এলাকায় পুলিশের সোর্স বলে পরিচয় দিয়ে চলেন।এমনকি সোর্স সেন্টু ফুটপাত থেকে প্রতিদিন পুলিশের জন্য চাঁদাও তোলেন বলে স্থানীয়দের অভিযোগ আছে।
খামারের মালিক রিনা আক্তার অভিযোগ করে আরো বলেন, কিছুদিন আগে পুলিশের সোর্স সেন্টু আমার কাছে ঈদ উপলক্ষে ১ লাখ টাকা চাঁদা চায়। চাঁদা না দেয়ায় আমাকে একেবারে রাস্তায় বসিয়ে দেয়ার হুমকি দেয়। তখন আমি মোহাম্মদপুর থানায় গিয়ে একটি জিডি করি। এর কিছুদিন পর আমার স্বামীকে সেন্টু ডেকে নিয়ে গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেয়াহয়। আমার স্বামী জেলে থাকার সুযোগে আমার গরুগুলোকে রাতের আঁধারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলল। পুলিশের সোর্স সেন্টু আমাকে পথে বসিয়ে দিল।
খামারির ছেলে রুহুল আমিন রিফাত বলেন, কিছুদিন আগে আমাকে ছুরিকাঘাত করা হয়। এর কয়েকদিন পরে আমার বাবাকে গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়,এখন আবার আমাদের গরুর খামারে খাবারের সাথে বিষ মিশিয়ে চারটি গরু হত্যা করা হয়। এসবের সাথে স্থানীয় কিছু লোক এবং পুলিশের সোর্স সেন্টু জড়িত। আমাদের চারদিক দিয়ে একের পর এক ধ্বংস করে দিচ্ছে, আমরা এর সঠিক বিচার চাই।
ঘটনাস্থল পরিদর্শনে আসা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা অভিযোগ করলেই আমরা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
এ বিষয় সেন্টুর সাথে যোগাযোগ করলে তিনি সকালের সময়কে বলেন, আমার নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। আমি এ ঘটনার সাথে কোনোভাবে জড়িত নই।
সোর্সের বিষয় তিনি বলেন, আমি পাঁচ-ছয় মাস আগে থেকে সোর্সের কাজ ছেড়ে দিয়েছি। এখন সোর্সের কাজ করি না। আমার মেয়ে বড় হয়েছে, তাই তার কথা চিন্তা করে এখন সাধারণভাবে থাকি।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ সকালের সময়কে বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়