নিউমার্কেট সহিংসতায় নিহত নাহিদের পরিবারের পাশে ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদার
রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদার। বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর রনি মার্কেটের মেম্বার গলিতে নাহিদের বাসায় যান ছাত্রলীগের এই সহ-সভাপতি। এ সময় নাহিদের নববধূ ডালিয়া ও মায়ের হাতে দুটি সেলাই মেশিন তুলে দেন।
নাহিদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হয়েছিলেন নাহিদ। দুপুরে নিউমার্কেট এলাকায় দুপক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পান তিনি। রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, পরিবারে উপার্জনক্ষম নাহিদরা তিন ভাই। ছোট দুই ভাই। একজনের বয়স সাত বছর, আরেকজনের বয়স তিন বছর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন নাহিদ। এরপর আর্থিক টানাপড়েনের কারণে লেখাপড়া আর এগোয়নি। পরিবারের হাল ধরতে কাজে নেমে পড়েন নাহিদ। সাত হাজার টাকা বেতনে গত দুই বছর কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন। বেতনের পুরো টাকাই সংসারে দিতেন নাহিদ। নাহিদকে হারিয়ে ওই বাড়ির পরিবেশ এখন আহাজারিতে ভারি। বাড়িভর্তি আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।
গত বছরের ২৮ সেপ্টেম্বর ডালিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাহিদের। স্বামীকে হারিয়ে শোকাহত ডালিয়া এখন অনেকটাই বাকরুদ্ধ।
এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদার বলেন, সাময়িকভাবে এ পরিবার যেন জীবিকা নির্বাহ করতে পারে, সেজন্য আমি নাহিদের মা ও তার স্ত্রীকে দুটি সেলাই মেশিন উপহার দিয়েছি।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ