ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে ছাত্রলীগ সব সময় পাশে আছে : আল নাহিয়ান খান জয়


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ২২-৪-২০২২ রাত ১১:২৬
জ্ঞান চর্চার পাশাপাশি দেশের শিক্ষার্থীদের প্রত্যেকটি যৌক্তিক দাবি-দাওয়া পূরণে ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে আছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়। শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ ছাত্রলীগের কার্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
আল নাহিয়ান খান জয় বলেন, করোনাকালীন সত্যিকারার্থে যে সংগঠন শিক্ষার্থীদের পাশে থেকেছে, সেটি হলো ছাত্রলীগ। ভবিষ্যতেও যৌক্তিক দাবি-দাওয়া পূরণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে পাশে পাবে। বইয়ের সাথে যাতে শিক্ষার্থীদের সম্পর্ক থাকে, সেজন্য এ ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান।
 
বিজ্ঞান সেলের পক্ষে কার্যক্রমটি সমন্বয় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক খন্দকার হাবীব আহসান। তিনি জানান, ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইন অংশগ্রহণের মাধ্যমে এ বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছেন আবু সায়েম সরকার, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ; দ্বিতীয় হয়েছেন ফাতেমা তুজ জোহরা, বাংলাদেশ এগরিকালচার রিসার্চ ইনিস্টিটিউট হাই স্কুল; তৃতীয় হয়েছেন মো. সাঈদ আল ইমরান, রেসিডেনসিয়াল মডেল কলেজ।
 
খ গ্রুপে প্রথম হয়েছেন রাজন হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; দ্বিতীয় হয়েছেন মো. রিসালাত মিয়া, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; তৃতীয় হয়েছেন মেহেদী হাসান শাকিল, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।উপহার দেয়া বইসমূহের মধ্যে রয়েছে- দেশরত্ন শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, ওরা টোকাই কেনো, সাদা কালো, নির্বাচিত প্রবন্ধ, হুমায়ুন আজাদের লেখা ‌‌‌‘রাজনৈতিক প্রবন্ধসমগ্র’, শ্রেষ্ঠ কবিতা এবং খন্দকার হাবীব আহসানের লেখা ইতিহাস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ।
 
এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি তিলোত্তোমা সিকদার, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমান উল্লাহ আমান, বিজ্ঞান সম্পাদক সাদুন মোস্তফা, বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক মাহফুজুর রহমানসহ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এমএসএম / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার