মুন্সীগঞ্জে ৭০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ
মুন্সীগঞ্জ জেলা সদরের বজ্রযোগিনী ইউনিয়নে ৭০০ অসহায়, হততিরদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ইউয়নের রামশিং ইদগাহ মাঠ প্রাঙ্গণে গতকাল সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী ফোরাম বজ্রযোগিনী সংগঠনের অর্থায়নে প্রতিবারের মতো এবারো সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) সুমন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, হাতিমারা তদন্দ কেন্দ্রের ইনচার্জ অমর দাস এবং ২নং ওয়ার্ড কমিশনার নান্নু মিয়া।
এ সময় হত দরিদ্র সাধারন মানুষের মাঝে তেল, চিনি, পোলাও চাল, সেমাই, ডাল, লবণ, পেঁয়াজ বিতরণ করা হয়।
প্রবাসী ফোরাম বজ্রযোগিনী সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা প্রতি বছরই আমাদের ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরন করে থাকি। এ বছর আমরা ৭০০ মানুষের মাঝে বিতরণ করছি। আগামীতে এর পরিমাণ আরো বাড়ানো হবে। কেউ যেন অবহেলিত না থাকে, আমরা এ বিষয়ে নজর রাখছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবু বকর হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক ইয়াদ আলী দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ অনেকে ।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড