মধুখালীতে বিএনপি নেতা এনামুলের ওপর হামলা
ফরিদপুর মধুখালীতে গত নির্বাচনে কোড়কদী ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা তরিকুল ইসলাম এনামুলকে ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফাটিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের সন্ত্রাসী মোহাম্মদ আলী বিশ্বাস (৬২), রফিকুল ইসলাম রাব্বি (২৩), রাহাত বিশ্বাস (৪০) এবং আনিস বিশ্বাস( ২২)। তারা সবাই মধুখালী উপজেলার মোল্লাডাংগী গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে এনামুলের ভাই এমএ খাইরুল ইসলাম বাদী হয়ে মধুখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ রয়েছে, বাদী ও বিবাদী পাশাপাশি বসবাস করেন। তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। আসামিরা দীর্ঘদিন হুককি-ধমকি, ভয়ভীতি ও পেশীশক্তি প্রদর্শন করে আসছে।
জানা গেছে, গতকাল রোববার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঈদগাহ উন্নয়ন কমিটির আহ্বায়ক ইনামুল স্থানীয় সার্বজনীন ঈদগাহ ময়দানের মিনার মেরামত করতে যান। এ সময় ওতপেতে থাকা আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পেছন খেকে আক্রমণ করে এনামুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করে। মারামারি ঠেকাতে গিয়ে এনামুলের চাচাতো ভাই মো. ফয়সাল মীর ও শাহজাহান মীর গুরুতর আহত হন। তারা সবাই বর্তমানে মধুখালী হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা সাংবাদিককে জানান, থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত