ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিনাকুণ্ডুতে লাশ দাফনকে কেন্দ্র করে ইমাম-মোয়াজ্জিনের সাথে ছেলের সংঘর্ষ


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:২২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাহাড়ি গ্রামে গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশ দাফন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার কথা মৃত ব্যাক্তির ছেলে লিটনের কাছ থেকে জানা গেছে।

গত শনিবার কালাপাহাড়িয়া গ্রামের ইজাল মালিতার মৃত্যুর পর তাহার ছেলে লিটন মালিতা মসজিদের মাইকে জানাজার কথা প্রচারের কথা বলেন মোয়াজ্জিন কনকের কাছে। কিন্তু মসজিদের মুয়াজ্জিন মাইকে প্রচার করেননি।

এ বিষয়ে মেম্বার মাছুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমিও দুটি ছেলে পাঠাই তাদের কাছে। তখন মোয়াজ্জিন বলে- আমি পারব না।

মোয়াজ্জিন কনকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এতেকাফে আছি। আমি বলতে পারব না। ইসলামের দিক থেকে কথা বলা নিষেধ আছে। পারলে অন্য কেউ বলে দিক।

একপর্যায়ে কথা কাটাকাটির মাধ্যমে মৃত ব্যক্তির দুই ছেলে মিল্টন ও লিটনসহ তাদের সাথে থাকা আত্মীয়স্বজনরা মুয়াজ্জিন ও ইমামের ওপর আক্রমণ করে। ইমাম-মুয়াজিনও তাদের ওপর পাল্টা আক্রমণ করেন। ঘটনা দেখে গ্রামবাসী ছুটে এসে দুপক্ষকে সরিয়ে দেয়। 

গ্রামবাসীরা জানান, পরবর্তীতে লাশ দাফন ও ইফতারের জন্য সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। পরে তারাবিহর নামাজের সময় মৃত্য ব্যক্তি ইজালের ছেলে মিল্টনের সাথে আবার মারামারি হয়। লিটন ধস্তাধস্তির মাঝে গর্তে পড়ে যান এবং লিটন আহত হন। পরে হরিনাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্তা নেব। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ