হরিরামপুরে টিসিবির পণ্য বাইরে বিক্রির অভিযোগ, পাবলিকের হাতে ট্রাক আটক
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য কার্ডধারিদের না দিয়ে বেশি দামে বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। ৭/৮ ঘন্টা বসে থেকে প্রায় ৯০ জন পণ্য পায়নি বলেও জানান ভুক্তভোগীরা।বয়ড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী (রাধু) বলেন, দুপুর দুইটা থেকে মাল দেয়ার কথা থাকলেও পন্য দেয়া শুরু করে বিকাল ৪ টায়, বসে থেকেও আমার ওয়ার্ডের ৭/৮ জন পায়নি। ডিলারের লোকজন ও ৫ নং ওয়ার্ডের সদস্যের যোগসাজেশে কার্ড ছাড়া মাল বিক্রি করায় মাল কম পরেছে।
২ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ও ৭ নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ইউনিয়নে ৮২ জন টিসিবির পণ্য পায়নি। মোট ৫২০ জন মাল পাবে। ডিলার বাদল মোল্লার লোকজন বেশি দামে কার্ডধারি দের না দিয়ে বাইরে বিক্রি করায় কম পড়েছে।ডিলার মোল্লা ট্রেডার্স এর সহকারি বিতরণে নিয়োজিত শরিফুল ইসলাম বলেন, যাত্রাপুর ৫ নং ওয়ার্ডে সদস্য কালিখোলা এলাকায় ২৬০ জনের মাল নেয়ায় কম পড়েছে। ওখানে পণ্য কম দেয়ার কথা। ৫ নং ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী বলেন, ১৭৮ টা কার্ড রয়েছে। আমরা ১৭৮ জনের পণ্য নিয়েছি। ডিলারের লোকজন কালীখোলায় মাল বিক্রি করছে। বেশি বিক্রির বিষয়ে আমি জানিনা।
২ নং ওয়ার্ড থেকে পণ্য নিতে আসা কার্ডধারি নুরুল ইসলাম বলেন,২ টায় থেকে টিসিবির পণ্যের জন্য বসে আছি।৯ নং ওয়ার্ডের কার্ডধারি বাবুল খান বলেন, ২ টা থেকে বসে আছি। এখনো পাইনি। ৩ নং ওয়ার্ড কার্ডধারি রাজা মিয়া বলেন, দুইটা থেকে বসে থেকে এখনো মাল পায়নি।
২ নং ওয়ার্ডের কার্ডধারি মঞ্জু বেগম বলেন , রোজা থেকে পণ্যের জন্য বসে আছি। , তিন গ্লাস পানি খেয়ে ইফতার করছি। রাত আটটা বাজে এখনো পায়নি।
৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুর রহমান ফরিদ বলেন, আমার ইউনিয়নে ৫২০ জন কার্ডধারি পণ্য পাবে। ডিলার মোল্লা ট্রেডার্সকে ৫২০ জন কার্ডধারিকে পণ্য বুঝিয়ে দিতে হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, কার্ডধারিদের পণ্য ডিলারের কর্ণধারকেই দিতে হবে। পণ্য কম দিতে পারবেনা। আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied