ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

গ্রামেই তৈরি হচ্ছে আধুনিক নগরী

গ্রামেই শহুরে সুবিধা দিচ্ছে শুকরিয়া প্রপার্টিজ


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ২:৪১

`স্বাধীনতার পরপর দেশের মাত্র ৫ শতাংশ মানুষ নগরে বাস করত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশে। নগরায়ণের হার এখন বছরে ৩ শতাংশের কিছু বেশি আর এই হারে যদি নগরায়ণ হয়, তাহলে ২০৪০ সালের মধ্যে এ দেশের জনগোষ্ঠী অর্ধেকই শহরে বসবাস করবে'

সারা পৃথিবীতে নগরায়ণ খুব দ্রুত হারে বেড়ে চলেছে। অন্য অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও এই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পনা মাফিক বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। গ্রামকে কেন্দ্র করে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় কাজ করে যাচ্ছে শুকরিয়া প্রপার্টিজ। একান্ত সাক্ষাতকারে শুকরিয়া প্রপার্টিজ ব্যবস্থাপক শাহারুল আলম মিনা বলেন, শহরের আদলে গ্রামে আধুনিক নগরীর সকল সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছি আমরা। 

প্রশ্ন: আপনাদের লক্ষ্য ও উদ্দেশ্যে যদি কিছু বলতেন?

উত্তর: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি করার। সেই বাড়ি গড়ার স্বপ্ন পূরণে আমরা সহযোগিতা করতে চাই। মানুষের স্বপ্ন পূরণের মাধ্যমে আমরা বিশ্বাস অর্জন করতে চাই। সত্যিকার অর্থে বলতে গেলে, গ্রামের মানুষ যাতে শহরমূখী না হয়, সেই লক্ষ্যে গ্রামেই আধুনিক নগরীর তৈরির পরিকল্পনা করেছি। প্রাথমিক অবস্থায় আমরা এখন শুধু বিভিন্ন ধরণের প্লট বিক্রি করছি। সেক্ষেত্রে বোয়ালমারী উপজেলায় যারা গ্রামের বসবাস করেন কিংবা যারা প্রবাসী রয়েছেন তারা যাতে পৌর এলাকায় নিজের একটি সুন্দর বাড়ি গড়তে পারবেন। সে লক্ষ্যে আমাদের এই প্রকল্প হাতে নেয়া। 

প্রশ্ন: শহরে এই ধরণের উদ্দ্যোগ না নিয়ে কেন উপজেলায় এই প্রকল্প চালু করেছেন? 
উত্তর: উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ। সবাইতো শহরকে আরো উন্নত করতে চাই, কিন্তু আমাদের চিন্তাটা একটু ভিন্ন। আমরা গ্রাম উন্নয়নে বেশি জোর  দিচ্ছি। বোয়ালমারী উপজেলার একটি সুন্দর ও আধুনিক বাসযোগ্য সকল সুবিধা দিয়ে আমরা গড়ে তোলবো এই এলাকাটি। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ, বিদ্যুৎ, প্রস্থরাস্তা-ঘাট, সুপেয় পানি এবং উন্নত মানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত সহ নানা সুবিধা থাকবে এখানে। সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলা হবে এই নগরীতে। 

প্রশ্ন: প্রবাসীদের জন্য কি আলাদা কোন সুযোগ-সুবিধা রয়েছে? 
উত্তর: সুযোগ-সুবিধা সবার জন্য রয়েছে তবে প্রবাসী ভাই-বোনেরা যেহেতু বিদেশে থাকেন, তারা দেশের বড় রেমিটেন্স যোদ্ধা। তাদের জন্য বিশেষ কিছু অফার রয়েছে। যেমন:- তারা চাইলে একবারে টাকা না দিয়ে কয়েক কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন। বাড়ি তৈরির জন্য আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছেন, তারা গ্রাহকদের পছন্দ মতো বাড়ি তৈরি করে দিবেন। এক্ষেত্রে খরচ অনেক কম রাখা হবে। আমরা ৬ মাস থেকে ১.৫ বছর পর্যন্ত প্লটের কিস্তি পরিশোধের ব্যবস্থা আছে।

প্রশ্ন: স্বল্প আয়ের মানুষের জন্য কী কোন প্লট রেখেছেন? 
উত্তর: শুকরিয়া প্রপার্টিজ এ আমাদের ৩ জন মালিক রয়েছেন। সবার একই পরিকল্পনা যে, মধ্যবিত্ত বা নিম্ন  মধ্যবিত্ত যেই শ্রেণির মানুষ হোক না কেন, তাদের স্বপ্ন যেনো ভেঙে না যায়। প্রথমে এককালীন টাকা পরিশোধ করে পরবর্তিতে বিভিন্ন কিস্তিতে সে টাকা পরিশোধ করতে পারবে। বিশেষ করে- শিক্ষক, বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী ও সরকারি চাকুরিজীবীদের স্বাধ্যের মধ্যে সব ব্যবস্থা রেখেছি। 
স্বাধীনতার পরপর দেশের মাত্র ৫ শতাংশ মানুষ নগরে বাস করত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশে। নগরায়ণের হার এখন বছরে ৩ শতাংশের কিছু বেশি আর এই হারে যদি নগরায়ণ হয়, তাহলে ২০৪০ সালের মধ্যে এ দেশের জনগোষ্ঠী অর্ধেকই শহরে বসবাস করবে। তাই শুকরিয়া প্রপার্টিজ উপজেলা পর্যায়ে নগরায়ণের সুফল যেনো সাধারণ লোকজন পায়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত

বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার

সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ

মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার

স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

RRTC: দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত

হাম প্রতিরোধে আরহাম শাদমান চৌধুরীর নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরণ করল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

সাভারে শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মানববন্ধন

রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত