মুন্সীগঞ্জে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ জেলা সদরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ও ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে পতাকা একাত্তর হয়ে পুনরায় জজকোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেনের নেতৃত্বে উক্ত র্যালিতে অতিথি হিকেবে অংশগ্রহণ করেন- জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণসহ অন্য বিচারকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) আদিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, সহ-সভাপতি অ্যাড. মজিবুর রহমানসহ আইনজীবী সমিতির সদস্যগণ।
এছাড়া অ্যাড. গোলাম মাওলা তপন, অ্যাড. সামশুন নাহার শিল্পী, অ্যাড. সালমাসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন ।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড