আমৃত্যু ফরিদপুর-১ আসনবাসীর সেবা করে যেতে চাই : শামীম রেজা
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ ঈদবস্ত্র (শাড়ি) বিতরণ করেছেন দলটির শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামীম রেজা। সহস্রাইল উচ্চ বিদ্যালয়,রাখালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়,দুই উপজেলা সদর সহ বিভিন্ন জনপদে কয়েক হাজার হতদরিদ্র মানুষের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ কালে সৈয়দ শামীম বলেন,আমি এই মাটির সন্তান। কোন কিছু পাওয়ার জন্য নয়, জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই আপনাদের সেবা করার জন্যই আমি মাঠে নেমেছি। সারা জীবন ফরিদপুর-১ আসন বাসীর সেবা করে যেতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই। আরো দোয়া চাই আমার প্রিয় নেত্রীর জন্য। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং সারাজীবন সুস্থ থেকে বাংলাদেশের মাটি ও মানুষের সেবা করতে পারেন। ঈদবস্ত্র বিতরণ কালে অন্যান্যের মধ্যে সৈয়দ শামীমের সহধর্মিণী মিসেস নাঈমা খান, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,শেখর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ,ইউপি সদস্য সোহরাব হোসেন,যুবলীগ নেতা মির্জা মোঃ মিলন,সৈয়দ বরকত আলী,মুক্তিযুদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের আোরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার