ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাল-ডাল ক্রয় করতে না পারলে কাঁচা তরি-তরকারি দিয়ে কী হবে?


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ১২:৫৪
চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে না পারলে তরি-তরকারি কিনে কী হবে? তরকারি খেতে হলে ভাত লাগবে। সেই ভাত রান্নার চালসহ খাদ্যসামগ্রী কিনতে পারছি না। কথাগুলো বললেন একাধিক ব্যক্তি। তার মধ্যে রয়েছে শিক্ষক, ব্যবসায়ী এবং হতদরিদ্ররা। 
 
মহামারী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে গত ২১ থেকে ‍আগামী ২৭ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। সাথে রয়েছে কিছু নিষেধাজ্ঞা। এরমধ্যে রয়েছে- কাঁচাবাজার বাদে সকল প্রকার দোকানপাট, যানবাহন, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অতিপ্রয়োজনীয় মুদি দোকানও। 
 
ফরিদপুরে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। এরমধ্যে অটোচালক, ভ্যানচালক, রিকসাচালক, দিনমজুররা। অনেকে না খেয়ে বাড়ি বসে আছেন। আবার যারা কাজ করছেন তারা নিষেধাজ্ঞার কারণে চাল-ডাল কিনতে পারছেন না।
 
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, লকডাউনের কারণে কিছু ব্যক্তির ব্যবহার এত চরমে পৌঁছেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। ক্ষমতা পেলে জনগণের ওপর প্রয়োগ করতে থাকে তারা। ফরিদপুরে বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো চলছে লকডাউন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ