ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাতের অন্ধকারে অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ৪:৩৪

ফরিদপুরের নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের অন্ধকারে অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কৌরবালী গ্রামে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মে) নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

কৌরবালী গ্রামের মৃত আলেম মাতুব্বরের ছেলে পাচু মাতুব্বর বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া ৯ শতাংশ জমিতে আমি মেহগনি গাছের বাগান করেছি। গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। একই গ্রামের মৃত মোবারেক মাতুব্বরের ছেলে মোহাম্মদ আলী মাতুব্বর ও তার লোকজন বুধবার দিবাগত গভীর রাতে আমার সেই বাগানের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে মোহাম্মদ আলী মাতুব্বর বলেন, আমার ছেলে আরাফাত মাতুব্বর জায়গাটি ক্রয় করেছে। সে জায়গায় পাকা ভবন নির্মাণ করার জন্য মেহগনি গাছগুলো কাটা হয়েছে।

এ ব্যাপারে চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির জানান, দুপক্ষের কাগজপত্র দেখে তাদের এক জায়গায় ডেকে আগামী ৭ দিনের মধ্যে মীমাংসা করে দেয়া হবে।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। গাছ কাটার বিষয়টি তদন্ত করে চরযশোরদী ইউপি চেয়ারম্যান সাহেব ফকির বিষয়টি সমাধান করে দিতে চেয়েছেন।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ