পাবনায় ইমামকে রাজকীয় বিদায়, মুসল্লিদের কান্না!
৫৩ বছর একাধারে ইমামতি শেষে বিদায়বেলায় হাজার হাজার মুসল্লির অশ্রুসিক্ত বিদায় নিলেন প্রিয় ইমাম। ইমামকে বিদায়ের সময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। মসজিদ, ইমাম বা কমিটি নিয়ে যখন নেতিবাচক খবর চারিদিকে; তখন পাবনায় দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর ইমাম হাফেজ আবু মুসাকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় জানান তার মুসল্লিরা। এ যেন এক ঐতিহাসিক বিদায়।
এলাকাবাসী জানান, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার যশমন্তদুলিয়া গ্রামে হাফেজ আবু মুসা অত্যন্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করে আসছেন। অবশেষে আসে বিদায়ের পালা। বিদায়লগ্নে উপস্থিত হন তাঁর হাজারো মুসল্লি। এ সময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন।
সম্প্রতি এলাকার যুবসমাজ প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এমন সম্মানজনক বিদায় দিয়েছেন তাদের ইমামকে। অনেক উপহারও দিয়েছেন এলাকার লোকজন। শেষে অশ্রুসিক্ত দোয়ায় ইমামকে বিদায় জানানো হয়। তাদের এই বিদায়ী সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মুসল্লিরা বলেন, আমাদের নামাজ-কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যা হুজুরের কাছ থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো লোক ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের থেকে আজ বিদায় নিচ্ছেন, যা মানতে খুবই কষ্ট হচ্ছে।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন