মধুখালীতে ঈদ পরবর্তী বৈশাখী মেলা উদ্বোধন
ফরিদপুররে মধুখালীতে ১৪২৯ বাঙ্গাব্দ নববর্ষ বরণ ও বৈশাখী মেলা উপলক্ষ্যে র্যালী ও মেলা উদ্বোধন করা হয়েছে।
৭ মে শনিবার সকাল ৯টায় মধুখালী বৈশাখী মেলা মাঠে নববর্ষ বরণ ও বৈশাখী মেলা উদযাপন কমিটির সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে র্যালী ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবিরউদ্দিন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, বর্ষ বরণ ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল,উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়া,এ্যাড.আলীউজামান খোকন,সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,ওহিদুজ্জামান বাবলু মিয়া,প্রবিন রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আঃ মালেক সিকদার,কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য মনোজ সাহা ,পৌর আওয়ামীলীগের সাধারন সমস্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন ও মেলার অর্থ সম্পাদক সুভাষ রায়সহ প্রমুখ।
র্যালী ও মেলা উদ্বোধন পরবর্তী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ র্যালীতে অংশ গ্রহন করেন নেতৃবৃন্দ। র্যালীটি মেলার মাঠ থেকে শুরু করে চিনিকল সড়কসহ পৌর সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে মেলা মাঠে প্রত্যাবর্তন করে র্যালীটি। মেলায় বিভিন্ন রাইটসহ প্রায় দুইশতাধিক স্টল বসেছে । মেলা চলবে ১৪ মে পর্যন্ত । প্রতিদিন মেলার মুক্ত মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যালী ও মেলা উদ্বোধন করেন মেলার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ
Link Copied