হরিরামপুর বন্ধুমঞ্চের আংশিক কমিটি ঘোষণা
আগামী দুই বছরের জন্য মানিকগঞ্জের হরিরামপুরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হরিরামপুর বন্ধুমঞ্চের আংশিক কমিটিতে প্রকৌশলী ফজলুর রহমানকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৬ই মে) বিকেলে উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "হরিরামপুর বন্ধুমঞ্চ" এর বার্ষিক সাধারণ সভা ও ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে নয়টায় প্রতিষ্ঠাতা সভাপতি এড. রাসেল হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চৌধুরী মশিউর রহমান ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আশরাফুল তুহিনের সঞ্চালনায় ও অন্যান্য সদস্যের উপস্থিতিতে সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র মেনে আগামী দুই (০২) বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে প্রকৌশলী ফজলুর রহমানকে সভাপতি, ফিরোজ মোল্লা, সাদ্দাম হোসেন (সেতু) ও মুরাদ হোসেনকে সহ-সভাপতি এবং মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহিদুল ইসলাম মাহীকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরবর্তীতে আনন্দমুখর পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
এর আগে সভার শুরুতে সকল সদস্যের অংশগ্রহণে সংগঠনের সাফল্য, অর্জন, ভবিষ্যত পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্বের ন্যায় সামাজিক, সাংস্কৃতিক, প্রগতিশীল ও স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সামনের দিনগুলোতে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে "হরিরামপুর বন্ধুমঞ্চ" এর কার্যক্রম ও কর্মসূচি পালন করতে সকলেই সম্মত হয় ও গঠনমূলক মতামত প্রদান করে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied