কুতুবদিয়ায় কমিউনিটি ক্লিনিক অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ অমজাখালী কমিউনিটি ক্লিনিক অন্য ওয়ার্ডে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকাল ৩ টার দিকে ওই কমিউনিটি ক্লিনিকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম ছিদ্দিকী, মাষ্টার ইখতেয়ার উদ্দিন ছিদ্দিকী,এলাকার জনপ্রতিনিধি হাছিনা আকতার বিউটি, ফখরুল আজম ছিদ্দিকী, আজমল হুদা ছিদ্দিকী ও খেসমত উল্লাহ কাজল প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণ অমজাখালী বড়ঘোপ ইউনিয়নের একটি অবহেলিত গ্রাম। বেড়িবাঁধ ঘেঁষে গড়ে উঠা এ গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল দক্ষিণ অমজাখালী কমিউনিটি ক্লিনিক। প্রতিদিন দক্ষিণ মুরালিয়া থেকে ষ্টীমার ঘাট পর্যন্ত চার গ্রামের নারী-পুরুষ এ ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকে। দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে এলাকাবাসী এ ক্লিনিকে সেবা গ্রহণ করে আসছে। কিন্তু একটি কুচক্রী মহল উর্ধতন কর্তৃপক্ষকে ভুলভাল বুঝিয়ে ক্লিনিকটিকে ৪নং ওয়ার্ড থেকে সরিয়ে অন্যত্র স্থানাম্তরের ষড়যন্ত্র করছে। সিজিপি গ্রুপের কোন সদস্যকে না জানিয়ে গোপনে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নকে ম্লান করতে ষড়যন্ত্র করছে কুচক্রী মহল।
বক্তারা আরও বলেন, ক্লিনিকের প্রয়োজনে যত জায়গা দিতে হয় যেখানে দিতে হয় ব্যবস্থা করে দেয়া হবে। আর্থিক সহযোগিতা চাইলেও দেয়া হবে। তারপরও যে কোন মূল্যে ক্লিনিকটি ৪নং ওয়ার্ডে স্থির রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি জামাল হোসেন সুজা,আবু তাহের ,নাছির উদ্দিন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied