ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২২ বিকাল ৬:১৮

দীর্ঘদিনের নানাবিধ অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়ম এবং এক চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চিকিৎসক-কর্মচারীরা। রোববার (৮ মে) সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসক কর্মকর্তারা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকেন।

সাড়ে ৮টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর তার চেম্বারে ঢুকতে গেলে চিকিৎসক-কর্মকর্তারা বাধা দেন। এ সময় বিক্ষোভকারীদের সাথে সহকারী পরিচালকের ধাক্কাধাক্কি হয়। একপর্যায় বিক্ষোভকারীরা সহকারী পরিচালককে হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই সহকারী পরিচালক হাসপাতালে যোগদানের পর থেকে নানা অনিয়ম, অব্যবস্থাপনার মধ্যদিয়ে হাসপাতালের প্রশাসনিক কাজ চলছে। সম্প্রতি পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী পাবনা জেনারেল হাসপাতালের নাক, কাল গলা বিশেজ্ঞ ডাঃ কামরুজ্জামান নয়নকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর সাংবাদিকদের বলেন, হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারী হাসপাতালের নানা অনিয়মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করেছিলাম। সেই ক্ষোভেই তারা আমার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। আমাকে কার্যালয়ে ঢুকতে দেয়নি। আমি ঢুকতে গেলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

এ বিষয়ে পাবনা জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। হাসাতালের সহকারী পরিচালক এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি ঘটনা ঘটেছে। বিষয়টি বিভাগীয় পরিচালককে জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে এই কর্মকর্তা জানান।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন