সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ ও স্থানীয় খালের পানিতে কালো বিষ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ ও পার্শ্ববর্তী বিভিন্ন খালে বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য মিশ্রিত দূষিত পানি ফেলে বিষাক্ত করে ফেলেছে। ফলে ব্রহ্মপুত্র নদ ও খালের পানি ব্যবহার করতে পারছে না স্থানীয়রা। এছাড়াও এ বিষাক্ত পানির তেজক্রিয়ায় শরীরে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ পানি পশুখাদ্যে ব্যবহার করা যাচ্ছে না। কৃষকরা সেচ মৌসুমে নদ ও খালের পানি সেচের কাজে ব্যবহার করতে পারছে না। দূষিত পানির দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। স্থানীয়রা এ শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের প্রতিবাদে একাধিকবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা করলেও কোনো কাজে আসছে না। প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য স্থানীয় মালিপাড়া ও বশিরগাঁও খাল দিয়ে ব্রহ্মপুত্র নদে ফেলে পানি দূষিত করে ফেলে। এছাড়াও পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বিভিন্ন ডাংইয়ের রঙের পানি ব্রহ্মপুত্র নদের পানি কালো করে ফেলেছে। এতে করে নদের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এ বিষাক্ত পানি নদে ফেলছে বলে অভিযোগ এলাকাবাসীর। গত শনিবার বিকেলে তালতলা এলাকায় জামপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিতে বর্জ্য মিশ্রিত দূষিত পানি ফেলে নদের পানি দূষিত করার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে ব্রহ্মপুত্র নদ ও বশিরগাঁও খালে গিয়ে দেখা যায়, স্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যের কারনে খালে স্তর পড়ে আছে। নদে এ পানি মিশ্রিত হয়ে দূষণ তৈরি হয়েছে। পানি সাদা পানি কালো হয়ে পড়েছে। এসময় এলাকাবাসী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তালতলা এলাকার জহিরুল ইসলাম বলেন, তালতলা এলাকার মহিউদ্দিন পেপার মিল, গ্যাস্টন ব্যটারি ফ্যাক্টরি, বাগবাাড়িয়া এলাকায় একটি তারকাটার মিলসহ বেশ কয়েকটি ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্য ফেলে নদীর ও খালের পানি নষ্ট করে ফেলেছে। এতে করে পানি ব্যবহার করা যাচ্ছে না। নদীর উপর জীবিকা নির্বাহকারী জেলেরা বেকার পড়েছেন।
জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির সুমন বলেন, নদ ও খালের বিষাক্ত পানি দৈনন্দিন কাজে ব্যাবহার দূরের কথা মাছ, সাপসহ কোন জলজ প্রাণীও বাচতে পারেনা। নদের পানিতে গোসল, রান্না, কৃষি জমিতে সেচ কাজে ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে।
আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু বলেন, নদী ও খালের পানি দৈনন্দিন কাজে ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। পানির দুর্গন্ধ ও ক্ষতিকর গ্যাস মানুষের স্বাস্থের জন্য খুবই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। এ পানি ব্যবহার করতে না পেরে কয়েকহাজার বিঘা তিন ফসলি কৃষি জমির ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। জলজ প্রাণী, মাছ, সাপ, ব্যাঙসহ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, কারখানার বর্জ্য মিশ্রিত দূষিত পানি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্রহ্মপুত্র নদ ও বশিরগাঁও খালে নিষ্কাশন করায় আমার কাছে এলাকাবাসী প্রতিকারের জন্য এসেছেন। আমি স্থানীয়দের নিয়ে খাল ও ব্রহ্মপুত্র নদ পরিদর্শন করেছি। দূষিত পানির দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গ্রামের মানুষরা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিষয়টি ইউএনওকে অবগত করেছি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, বিষয়টি তদন্ত করে দূষণের সঙ্গে জড়িত শিল্পকারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।