ধামরাইয়ের বালিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি
ধামরাইয়ের কালামপুর-কাওয়ালীপাড়া
জানা গেছে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন অভিযোগ কেন্দ্র ও সাব-স্টেশন অফিস উপজেলার বালিয়ায় গভীর রাতে ১০-১২ জনের একদল ডাকাত পোশাক পরিহিত ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ অফিসে মামলার আসামি আছে তদন্ত করতে হবে বলে প্রথমে অফিসে কর্মরত স্টাফদের শয়নকক্ষে প্রবেশ করে। পরে ওই কক্ষে ইঞ্জিনিয়ার, লাইনম্যানসহ চারজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ব্যাপক মারধর করে। এ সময় ডাকাতরা ৬টি ট্রান্সফরমার, তার, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, মোবাইল সেট, নগদ টাকা ও কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। রাতেই আহত চারজনের মধ্যে লাইনম্যান আবুল কাশেম ও জসিম উদ্দিমকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ঘটনায় পর রাতেই ধামরাই থানাধীন কাওয়ামীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা ঘটনাস্থ পরিদর্শন করেন। তিনি ঘটনার বিষয়ে বলেন, কয়েকটি ট্রান্সফরমারের ভেতরের তার নিয়ে গেছে।
বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ডাকাতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অফিসের ভেতরে ঢুকে স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে ট্রান্সফরমারসহ তার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. হারুন বলেন, এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা থানা পুলিশকে জানিয়েছি। মামলা করব। তবে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা হিসাব করে বলতে হবে।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার