কালিয়ায় নম্বরবিহীন ট্রলি কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধানবোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৯ মে) সন্ধ্যায় চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মোল্যা নড়াগাতী থানার পহরডাঙ্গা গ্রামের শরীফপাড়ার গফফার মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শামীম মোল্যা মোটরসাইকেলে নড়াগাতী থেকে চুনখোলা যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শামীম এবং চালক মারাত্মক আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণ করেন। আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
Link Copied