ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ২:১৭
মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার চালা ইউনিয়নের চালা বাজারের পাশে সাব্বির হোসেনের বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালকের নাম এরশাদ মোল্লা (৩০)। তিনি কামারঘোনা গ্রামের লালচাঁন মোল্লার ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
 
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা পারভেজ জানান, আজ বেলা ১১টার দিকে একটি ইটভর্তি ট্রাক হরিরামপুরের দিকে যাচ্ছিল আর খালি একটি নসিমন যাচ্ছিল ঝিটকার দিকে। চালা বাজারের মসজিদের পাশে সাব্বিরের বাসার সামনে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাক চালক নিহতের মৃতদেহ ট্রাকের নিচ থেকে বের করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রাক ও নসিমন থানায় নিয়ে যায়। 
 
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম মুঠোফোনে জানান, সকালে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ