কুতুবদিয়ায় গাঁজার গাছসহ, আটক ১
কক্সবাজারের কুতুবদিয়ায় গাঁজার গাছসহ ফরিদুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় গ্রামের মৃত রহিম দাদের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লীষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ০৩ নং ওয়ার্ড ঘোনারমোড় এলাকা থেকে আটক করা হয়। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দারের নেতৃত্বে এসআই ওবায়দুল, এএসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেয়।
জানা যায়, ফরিদুল আলম জমিতে সবজিখেতের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার জানান, আটক ফরিদুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লীষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied