ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছে


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১০-৫-২০২২ রাত ৯:১৩

 সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ট্রাকসহ ভারতীয় অর্ধ কোটি টাকা মূল্যের কসমেটিকস সামগ্রী আটক করেছেন ৷ ৯ মে সোমবার বিকেলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের দিক নির্দেশনায় এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই আব্দুল হাকিম ও সঙ্গীয় ফোর্স  সিলেট তামাবিল মহাসড়কের গর্দ্দনা সাকিনস্ত এলাকার ধামরি ব্রীজের উপরে অভিযান পরিচালনা করে, জাফলং এলাকা হতে ছেড়ে আসা ট্রাক ঢাকা-মেট্রো-ট-২০-১৬৯৬ দাঁড় করে, এসময় চতুর ট্রাক চালক অবস্থা বেগতিক দেখে দ্রুত গাড়ী রাস্তার উপর রেখে পালিয়ে যায় ৷ পুলিশ ট্রাকে বিশেষ কৌশলে পাথর বোঝাই করে আনা ট্রাকটি তল্লাসী চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কসমেটিকস সামগ্রী দেখতে পায় ৷ সাথে সাথে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে ট্রাকসহ যাহার বাজার মূল আনুমানিক ৪৬লক্ষ্য ৩১ হাজার ৭শ টাকা।  ৷ এদিকে উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে ট্রাক হতে আটককৃত কসমেটিকস গুলো সিজারের মাধ্যমে থানা কোষাগারে সংরক্ষণ করা হয়েছে ৷ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ গাড়ী সহ ভারতীয় কসমেটিকস আটকের কথা স্বীকার করে বলেন, গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে গাড়ী সহ  ভারতীয় চোরাইমাল আটক করে উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে ট্রাক হতে আটককৃত কসমেটিকস গুলো সিজারের মাধ্যমে থানা কোষাগারে সংরক্ষণ করা হয়েছে ৷ এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের এ ধরনের  অভিযান সবসময় অব্যাহত আছে, থাকবে।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ